1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে আগামীকাল ২৮৫০০ শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০২ বার
61

মো : আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন -২০২৩ উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দের সভাপতিত্বে পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম।

এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা বেগম সুমা, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশাদউল্লাহ মনা ও ইসলামী ফাউন্ডেশন পলাশ শাখার প্রতিনিধি মাওলানা মোস্তফা প্রমুখ।

ক্যাম্পেইনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারী) সারাদেশের ন্যায় পলাশেও ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৫০০ শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে দিনব্যাপী সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত পলাশ উপজেলার ১২০টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT