1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ

বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নবীনগরে সম্প্রীতি সমাবেশ

মো : আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি :
  • প্রকাশিতঃ রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫০ বার
125

মো: আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন ও লাউর ফতেহপুর ইউনিয়নের সুধী সমাজের উদ্যোগে বিএনপি, জামাতের অপপ্রচার এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেন জিনদপুর ইউনিয়ন ও লাউর ফতেহপুর ইউনিয়ন এর সুধী সমাজ।

রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাঙ্গরা বাজারে মিছিলের মাধ্যমে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঙ্গরা ওয়ালী আহাম্মদ চেয়ারম্যান প্লাজার সামনে সম্পৃতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল আউয়াল রবির সভাপতিত্বে সম্পৃতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন নাছির, লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নবীনগর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আবুল হোসেন তনু,

জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক আলী আকবর, বিশিষ্ট সমাজসেবক হাজী নুরুল ইসলাম, নবীনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ, মোঃ আক্কাস আলী,

সাবেক ইউপি সদস্য আবু নছর মেম্বার, মাওলানা হেলাল উদ্দিন, জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী, খোরশেদ আলম জুয়েল।

এছাড়াও এই সম্প্রীতি সমাবেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নবীনগর উপজেলা যুবলীগের সহ সভাপতি মাজহারুল হক চঞ্চল।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT