1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বেলাবতে বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৬ বার
119

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত ইউনিয়ন কর্মসূচি হিসেবে গ্যাস,বিদ্যুৎ, চাল-ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট সরকারের পতত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেলাব উপজেলা চর উজিলাব ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচীকে ঘিরে সকল ধরনের সহিংসতা রোধে কঠোর অবস্থানে ছিলো পুলিশ’সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে চর উজিলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গ্যাস,বিদ্যুৎ, চাল-ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট সরকারের পতত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেলাব উপজেলা চর উজিলাব ইউনিয়ন বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চর উজিলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ফরিদের নেতৃত্বে বারৈচা বাসস্ট্যান্ডে বিভিন্ন রাস্তায় প্রদশন শেষ করে বারৈচা কাঁচামাল বাজারে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল হক মেম্বার,নরসিংদী জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য মোঃ আনিছুর রহমান, বেলাব উপজেলা যুবদলের নেতা মোঃ রতন আহমেদ, মোঃ কামাল পাশা,ছাত্রনেতা মোঃ রবিউল ইসলাম’সহ চর উজিলাব ইউনিয়নের বিভিন্ন ওয়াডের সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।এ ছাড়া বক্তব্য রাখেন, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মানুষের জীবন জীবিক আজ হুমকির মুখে পড়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বাড়ছে। অথচ সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে হুশিয়ারি দেন তারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT