1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে “অটোরিকশা ছিনতাই প্রতিরোধে” আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২৬৮ বার
39

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার জিনারদীতে অটোরিকশা ছিনতাই প্রতিরোধে অটোরিকসা মালিক-চালকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৫ জানুয়ারি) বিকালে পলাশ থানা পুলিশের উদ্যোগে জিনারদীর চরনগদীতে এই সভা করা হয়।

উপজেলার শতাধিক অটোরিকশা চালক, মালিকসহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন এই সভায় উপস্থিত ছিলেন। সভায় চালকরা অটোরিকশা ছিনতাই, চুরি, চালক খুনসহ বিভিন্ন ঘটনার বিবরণ ও অভিজ্ঞতা বর্ণনা করেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছের সভাপত্বিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

সভায় অপরিচিত রাস্তায় ভাড়া যাওয়া, চেতনা নাশক খাবার খাওয়ানো, উদ্দেশ্যহীনভাবে সারাদিনের জন্য ভাড়ায় যাওয়া, মাদক ও নারীর প্রলোভন, বেশি ভাড়ার প্রলোভনে প্রলুদ্ধ করাসহ বিভিন্ন ঝুঁকি ও কৌশল নিয়ে চালকদের পুলিশের পক্ষ থেকে সচেতন করা হয়।

এ সময় আরো বক্তব্য রাখেন জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি নূরে আলম রনি, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মিয়া, এস আই আল মামুন ও অটোচালক সামসুল হক প্রমুখ।

নরসিংদীর কন্ঠস্বর / এম. আ. মনা 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT