1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

বেলাবতে মুরগীর খামারের বিষ্ঠার গর্তে পড়ে শিশুর মৃত্যু

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৬ বার
38

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর বেলাবতে মুরগীর খামারের বিষ্ঠার গর্তে পড়ে কায়েছ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার রাজারবাগ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশুটির প্রতিবেশি মামা আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কায়েছ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া এলাকার কাইয়ুম মিয়ার ছেলে। সে রাজারবাগ গ্রামে তার খালু অলফত আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতো।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে শিশুটি খালুর বাড়ির পাশেই খেলাধুলা করছিল। এসময় সবার অজান্তে তার খালু অলফত আলীর মুরগীর খামারের বিষ্ঠার গর্তে পড়ে যায়। খোঁজাখুজির পর বিকালে শিশুটিকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ বলেন, এ ঘটনার ব্যাপারে কিছুই জানি না। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করেনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT