1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

বেলাবতে ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৮ বার
53

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : “এক ইঞ্চি জমি ও অনাবাদি রাখা যাবে না ” প্রতিপাদ্যে নরসিংদীর বেলাবতে কৃষক সমাবেশ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার বেলাব ইউনিয়ন পরিষদের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় ২০০ কৃষকের মাঝে ১০ প্রকারের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, বেলাব থানার ওসি মোঃ তানভীর আহমেদ,

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজিম উর রউফ খান, বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি, বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সহ প্রমুখ।

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, নরসিংদী সবজির জন্য বিখ্যাত। এখান থেকেই দেশের বিভিন্ন জায়গায় সবজি নিয়ে যায় পাইকাররা। দেশে সবজির বাজারে নরসিংদীর কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার কৃষকদের স্বার্থ রক্ষাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে কৃষকদের মাঝে বিনামূল্যে ১০ প্রকারের বীজ বিতরণ করা হয়েছে। আশা করছি কৃষকরা কোন জায়গা পতিত না রেখে কৃষি কাজ করবে

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT