1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল ৩ শতাধিক মানুষ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৮৫৫ বার
47

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে মিরপুরের কিংস্টন হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী গ্রামের শ্মশান মন্দির প্রাঙ্গণে স্থানীয় স্বেচ্ছাসেবী মানবতার আলো সংগঠনের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

ক্যাম্পিংয়ে প্রায় ৩ শতাধিক অসহায় ও দরিদ্র নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে কিংস্টন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফকরুল ও অনন্যার নেতৃত্বে একটি মেডিকেল টিম ও নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাম দাস উপস্থিত থেকে ব্যবস্থাপত্র প্রদানসহ চিকিৎসা সেবা প্রদান করেন।

আরও উপস্থিত ছিলেন জিনারদী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার জয়ন্ত সেন, মানবতার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সোহেল কুমার দে, মুখপাত্র বিপ্লব রায়, সাংগঠনিক সম্পাদক অনিক রায়, প্রচার সম্পাদক সজিব রায়, সদস্য রঞ্জন চন্দ, আকাশ রায়, তন্ময় ভক্ত, রনি ঘোষ, সুমন চৌধুরী ও রুম্মন ভক্ত প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT