1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদী হানাদারমুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৪০৩ বার
74

আজ ১২ ডিসেম্বর নরসিংদী হানাদারমুক্ত দিবসে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় নরসিংদী সার্কিট হাউজ চত্বর থেকে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নেতৃত্বে র‍্যালিটি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালীতে বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পরে শিল্পকলা একাডেমীতে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী,নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, ৭১’র সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT