1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর রায়পুরায় জোড়া খুন, আরো ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৫ বার
46

নরসিংদীর রায়পুরার শেরপুরে একটি কলাক্ষেতে জোড়া খুনের ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার ভোরে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।

গ্রেপ্তারকৃতরা হলো, রায়পুরা থানার শেরপুর পশ্চিম পাড়ার তাজুল ইসলামের ছেলে রহমত উল্লাহ (৩২) ও শেরপুর কান্দাপাড়ার লুৎফর মাস্টারের ছেলে সাইফুল ইসলাম (১৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ ডিসেম্বর সোমবার দুপুরে রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার একটি কলাক্ষেত থেকে অজ্ঞাত দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা কলাক্ষেত থেকে উদ্ধার হওয়া মুখমন্ডল বিকৃত করা দুই মরদেহের পরিচয় শনাক্ত করেন।

পরে রাতেই নিহত আলী হোসেনের স্ত্রী রেনু বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে রায়পুরা থানায় মামলা করেন। দুই মরদেহ উদ্ধারের পর থেকেই ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় রায়পুরার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কামরুল ও কাউসারকে গ্রেপ্তার করা হয়। পরে তারা বিজ্ঞ আদালতে ঘটনার সাথে জড়িতদের নামসহ দোষ স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে।

তাদের দেয়া তথ্যে গোয়েন্দা পুলিশ রবিবার ভোরে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রহমত ও সাইফুলকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহ্নত রক্তমাখা দুইটি জ্যাকেট ও হাতুরী উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জিজ্ঞাসাবাদে তারা জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সহ মোট ৬ জন এই হত্যায় অংশগ্রহণ করে বলে জানায়। অনলাইন জুয়া খেলার টাকা-পয়সা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত প্রণয়ের জেরে দুইজনকে পরপর কুপিয়ে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এনিয়ে জোড়া খুনের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নরসিংদীর কন্ঠস্বর / এম আজিজুল ইসলাম 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT