1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতা পেল সংবর্ধনা

মোঃ আশাদউল্লাহ মনা | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩২৬ বার
56

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে ৫ জয়িতা নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার সম্মেলন কক্ষে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।

পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় এই ৫ জন জয়িতা নির্বাচিত হন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে মোছাঃ হাসিনা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জায়েদা সামাদ নিগার, সফল জননী নারী হিসাবে সাহিদা চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসাবে জোসনা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য ফাতেমা বেগমক সংবর্ধনা দেয়া হয়।

নরসিংদীর কন্ঠস্বর / মোঃ আশাদউল্লাহ মনা 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT