1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে বন্ধুর বিয়েতে গিয়ে লাশ হয়ে ফিরলো শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৬১৭৯ বার
71

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যান চাপায় শাকিল (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড এলপিজি কারখানার সড়কের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ চৈতারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। সে চলতি বছর শহীদ ফকির শামসুদ্দিন শ্রমিক উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুপুরে মোটরসাইকেল যোগে দুই বন্ধু মিলে শাকিল ঘোড়াশালে তার এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যায়। সেখানে বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঘোড়াশাল পলাশ আঞ্চলিক সড়কের ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের কারখানার সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা প্রাণ আরএফএলের একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেটিকে চাপা দেয়। এসময় শাকিল ও তার বন্ধু আনিছুর গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানায়, দুর্ঘটনার একজনের মৃত্যু ও একজনের আহতের খবর শুনেছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT