1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরার মাইক্রোবাসের চাপায় নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩৯৬ বার
63

নরসিংদীর রায়পুরায় মাইক্রোবাসের চাপায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আজ বুধবার দুপুর পৌনে একটায় ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার ভিটিমরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার মুছাকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহত দুজনের মধ্যে আবদুর রহমান নামে একজনের নাম পাওয়া গেলেও আরও একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী দুপুর পৌনে একটায় ঢাকা-সিলেট মহাসড়কের ভিটিমরজাল সড়ক হয়ে ভৈরব যাচ্ছিলেন। এসময় ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকা গামী মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা একজন ও মোটরসাইকেল থাকা আরও দুই আরোহী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী ও ঢাকার হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে সাইফুল ইসলাম নামে একজন নিহত হন। পরে গুরুতর আহত অপর দুইজন কে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পতিমধ্যে একজন নিহত বাকি দুইজন আহত হয়। গাড়ি দু’টি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

নরসিংদীর কন্ঠস্বর / এম আজিজুল ইসলাম 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT