1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে জিপ প্রজেক্টের সচেতনামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৩৪২ বার
42

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে “জেন্ডার ইক্যুইটি এন্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম (GEEP) প্রজেক্টের উদ্যোগে মুভার্স প্রোগ্রামের পার্টনারশিপে সচেতনামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই ওয়ার্কশপ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে ১৫০ জন শিক্ষার্থীর সাথে ওই প্রজেক্টের মূল উদ্দেশ্য ও সামাজিক সচেতনামূলক বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে জেন্ডার কোয়ালিটি’র পাশাপাশি আলোচনার বিষয়বস্তু ছিল মাসিক স্বাস্থ্য, মাদক থেকে দূরে থাকা, নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ ও পরিবেশ বিষয়ক সচেতনতা, গুড টাচ ও ব্যাড টাচ, বয়সঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর আত্মরক্ষা বিষয়ক সচেতনতা।

ওয়ার্কশপে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাশ, জিপ প্রজেক্টের নরসিংদী জেলার এক্সিউটিভ মেম্বার হাসিনা বেগম, ভলান্টিয়ার শামিমা শাম্মি ও তাহমিনা ববি প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, এ ধরণের প্রোগ্রাম হওয়ায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে ও শিখতে পারলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাশ জানান, এ প্রোগ্রাম শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছে। আশা করি তারা সচেতনামূলক আলোচনা গুলো মেনে চলবে এবং নিজে মানবে, অপরকেও মেনে চলতে সহযোগিতা করবে। এ ধরণের সচেতনামূলক পোগ্রাম করায় আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

শেষে ওয়ার্কশপে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ জিপ প্রজেক্ট (GEEP) এর পক্ষ থেকে সার্টিফিকেট বিতরণ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT