1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৫৩০ বার
46

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শান্তা (১৭) নামে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল পৌর এলাকার করতৈতৈল গ্রামের বিনাডিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণী বিনাডির টেকের হুমায়ুন মিয়ার মেয়ে।

স্বজন ও স্থানীয়রা জানায়, আজ বুধবার রাত সাড়ে ৭টার দিকে শান্তা তাদের ঘরের ভিতরে গিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। এরপরও তাকে পরিবারের সদস্যরা পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

কি কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে হাসপাতালে থাকা স্বজনরা বিস্তারিত জানাতে পারেনি। নিহত শান্তার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে চাইলে তাদের পাওয়া যায়নি।

পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদেকুর রহমান আকন্দ জানান, ১৭ বছরের এক তরুণীকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, এক তরুণী আত্মহত্যা করেছে বলে আমরা খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT