1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

বেলাবতে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৪১৩ বার
36

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : ‘ক্রীড়াই বল, ক্রীড়াই শক্তি’ এ স্লোগানকে সামনে রেখে নরসিংদী বেলাব উপজেলায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদ ও ধুকুন্দি ক্রিকেট একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।

আজ শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের মাঠে “রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদ” নামের একটি জনকল্যানমূল সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করেন। এ সময় বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ শরিফ উদ্দিন খান মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট এ খেলার উদ্বোধন করেন।

পরে খেলা শেষে সন্ধ্যার দিকে অতিথিরা চ্যাম্পিয়ন দল বারৈচা রঙধনু সমাজ কল্যাণ সংসদের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল ধুকুন্দি ক্রিকেট একাদশের হাতেও পুরষ্কার তুলে দেয় হয়।

পুরষ্কার বিতরণীতে রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদের সভাপতি মোঃ মাহমুদুল হাসান মৃদুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, বেলাব উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ কবির হোসেন, বারৈচা বাজার ব্যবসায়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো : কবির আহম্মেদ, রঙধনু সমাজ কল্যাণ যুব সংসদের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আঙ্গুর, মোঃ রফিকুল ইসলাম আজাদ সহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।’

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT