1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা মনোহরদী হাসপাতালে ইউএনও, নিলেন রোগীদের চিকিৎসা সেবার খোঁজ রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন আগামীকাল শুরু হচ্ছে নৌযান শুমারি, নরসিংদীতে বর্ণাঢ্য র‍্যালী মনোহরদীতে টিফিনের পর বিদ্যালয়ে শিক্ষার্থী কম থাকায় ইউএনও’র উদ্বেগ রায়পুরায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গাড়ী ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবদীতে শহীদ পাভেল ও তাঁর ৩ বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত

নরসিংদীতে মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৩০ বার
105

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মেঘনা নদীর ঘাটে মায়ের সাথে গোসলে নেমে তাওহীদ মিয়া (৯) নামের এক শিশু পানিতে তলিয়ে নিখোঁজ রয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নরসিংদীর আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজার সংলগ্ন মেঘনা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তাওহীদ মিয়া ওই ইউনিয়নের নেকজান পুর গ্রামের লিটন মিয়ার ছেলে। দূর্ঘটনার তথ্য নিশ্চিত করেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফরিদুল আলম।

স্থানীয়রা জানান, আজ সকালে মা রেখা বেগমের সাথে ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করছিল তাওহীদ। তার মা গোসল শেষে ওঠে যাওয়ার সময় তাওহীদকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। পরে ঘাটে গোসলরত স্থানীয়রা এগিয়ে এসে নদীর আশেপাশে জাল ফেলে তাওহীদের খোঁজ করে। পরে তাকে খুঁজে না পেয়ে নৌ পুলিশকে খবর জানায় তারা।

করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফরিদুল আলম জানান, ঘবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT