1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ব্যাপক প্রস্তুতি, ২৭ অক্টোবর আসছেন তাহেরী

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৫২৫ বার
64

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের ডাংগা ইউনিয়নের কাজিরচর এলাকার নূরে হেরা সুন্নী সংগঠন এর উদ্যোগে সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক মহা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাদ আছর থেকে কাজিরচরের নতুন রাস্তার বালুর মাঠ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন রাতে প্রধান বক্তা তাঁর বয়ান পেশ করবেন বলে জানিয়েছেন ইসলামী সম্মেলনের আয়োজক কমিটি। তারা জানান, সম্মেলন সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

এসময় উদ্বোবধক হিসেবে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও প্রধান অতিথি হিসেবে ডাংগা বাজারের বিশ্ব খাজা মহলের প্রতিষ্ঠাতা খলিফায়ে আজমীর শরীফ খাঁজা মোঃ আমিনুল ইসলাম (আল-আমিন) চিশতী উপস্থিত থাকবেন।

এ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন বিশ্ব জাকের মঞ্জিল এর খাদেম মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী, কুমিল্লার জালালীয়া দরবার শরীফের পীর মুফতি আমজাদ হোসেন জালালী ও ডাংগার কাজিরচর নূরে মদিনা মাস্টার বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা বরকত উল্লাহ বিন আজাদী।

শেষে আখেরী মোনাজাত করিবেন পেশোয়ারী দরবার শরীফ এর পীর ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা মোহাম্মদ আলী পেশোয়ারী।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT