1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ব্যবসার কাজে বের হয়ে বাড়ি ফেরা হলো না রাসেলের

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৭৩৫ বার
58

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ঢাকায় টিলিকমের মালামাল কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না রাসেল মৃধা (২৬) নামের এক ব্যবসায়ীর। বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে নিহত হন তিনি। নিহত রাসেল মৃধা নরসিংদী জেলার পলাশ উপজেলার খানেপুর এলাকার বাছেদ মৃধার ছেলে ও খানেপুর বাজারের তানিশা টেলিকমের স্বত্বাধিকারী। আজ রবিবার বেলা ১১টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, আজ সকালে নিজ বাড়ি খানেপুর থেকে মোটরসাইকেল চালিয়ে ব্যবসার মালামাল ক্রয় করতে ঢাকার উদ্দেশ্য বের হয় রাসেল মৃধা। পরে বেলা ১১টায় কালীগঞ্জের মূলগাঁও এলাকার খানাবাড়ী নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরা পরিবহনের এক দ্রুতগামী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাসেল মৃধার মৃত্যু হয়।

কালীগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদেনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT