1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

বেলাবতে কলেজে যাওয়ার পথে শিক্ষককে ছুরিকাঘাত

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৩৭৭ বার
70

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন কলেজ শিক্ষক আবদুস সাত্তার। তিনি নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামি শিক্ষাবিভাগের অধ্যাপক।

বুধবার (১৯ অক্টোবর) উপজেলার নারায়নপুর ইউনিয়নের নারায়নপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় শিক্ষক আবদুস সাত্তার বেলাব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আবদুস সাত্তার নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়ের প্রতিদিন ভৈরব শম্বুপুর নিজে বাড়ি থেকে কলেজে এসে পাঠদান করেন। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকাল ৮টা ৪০ মিনিটে তিনি নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকায় নেমে মহাসড়ক পাড় হয়ে অপর পাশে যাবার সময় অজ্ঞাত একটি ছেলে ধারালো চাকু দিয়ে ঘাড় হতে পিঠ পর্যন্ত আঘাত করে। এসময় পূর্ব হতে রাস্তার একপাশে হোন্ডা নিয়ে দাঁড়িয়ে থাকা হামলাকারীর আরেক সহযোগীর হোন্ডা দিয়ে পালিয়ে যায়।

আহত কলেজ শিক্ষকের ডাক চিৎকারে এলাকাবাসী ও কলেজের অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে।

হামলার শিকার আবদুস সাত্তার বলেন, আমার কোন শত্রুু নেই। আমি দীর্ঘদনি ধরে এ কলেজে শিক্ষকতা করি। কে বা কাহারা আমাকে আঘাত করছে আমি বলতে পারছিনা। আমি থানায় অভিযোগ দিয়েছি। আশা করি ন্যায় বিচার পাবো।

নারায়নপুর কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান বলেন, এ ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। একজন শিক্ষককে যারাই হামলা করে আহত করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

বেলাব থানার ওসি তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উক্ত শিক্ষক। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT