1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় বিনামূল্যে ১ হাজার রোগী পেলো দাঁতের চিকিৎসা

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৩৪০ বার
56

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ডৌকারচর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যোগে ও নরসিংদী জেলা ডেন্টাল এসোসিয়েশন এর সহযোগিতায় বিনামূল্যে ইউনিয়নের সহস্রাধিক দাঁতের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) উপজেলার পিবিনগর এলাকার বেলায়েত আলী উচ্চ বিদ্যালয় মার্কেটে ডৌকারচর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন এর কার্যালয়ে এ ফ্রি ডেন্টাল ক্যাম্প-২০২২ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

নরসিংদী জেলা ডেন্টাল এসোসিয়েশন ও আমরা ডৌকারচরবাসী সংগঠনের সভাপতি মহিউদ্দিন রাশেদ এর সভাপতিত্বে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ মোঃ এনামুল হক বি.ডি.এস সহ ১৫ জন ডেন্টাল চিকিৎসকরা বিনামূল্যে সেবা নিতে আসা রোগীদের সেবা প্রদান করেছেন। এর আগে সকালে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ডৌকারচর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন এর উপদেষ্টা ও মালদ্বীপ প্রবাসী মোঃ সাহারাজ মিয়া।

এসময় প্রধান আলোচক হিসেবে সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা মূলক আলোচনা রাখেন লক্ষিপুরা রাহে জান্নাত দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিমুদ্দিন চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডৌকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম, উন্মোচন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা মাহবুব আলম, ডৌকারচর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের আজীবন সদস্য ও সৌদি আরব প্রবাসী কিরন মিয়া সহ আরো অনেকে।

উল্লেখ্য, ডৌকারচর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনটি বিগত দিনেও বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমে অংশ নিয়েছে। ভবিষ্যতে তারা এধরনের কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT