1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী

বেলাবর নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪৪২ বার
128

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা।উপজেলা পরিষদের সভাকক্ষে আজ বৃহস্পতিবার বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অংশ নেন বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃজলিল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, সাবেক সভাপতি মোশাররফ হোসেন নিলু,সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি মোঃ সপ্বন মাহমুদ, যুগ্ম সম্পাদক মোঃ মকবুল হাসান রজনী, সাংগঠনিক সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম ভূইয়া মাসুম, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আয়েশা জান্নাত তাহেরা, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রথম কর্মস্থল বেলাব উপজেলা, তিনি ৩৩ তম বিসিএস ক্যাডার, ২০১৪-২০১৭ সাল পর্যন্ত ছিলেন সহকারী কমিশনার হিসেবে নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ে, ২০১৭-২০১৯ পর্যন্ত টাঙ্গাইল জেলার সখীপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি বেশ কিছুদিন মেডিক্যাল লিভে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে ছিলেন। ২০২০ সালে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT