
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর সদর উপজেলার দক্ষিণ শীলমান্দী গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে দীর্ঘ ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবা হালিম মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার ও স্থানীয়রা জানান, কিশোরীর মা বিদেশে থাকায় বাড়িতে মেয়েটি অনেকটা একাকী ছিল। এই সুযোগে তার বাবা দীর্ঘদিন ধরে মেয়েটির ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে নির্যাতনের ভিডিও ধারণ করে ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ও ব্ল্যাকমেইল করা হয়। সম্প্রতি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। এরপর থেকেই অভিযুক্ত বাবা হালিম মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে আছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে ঘটনার পর ভুক্তভোগী কিশোরীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজ করছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। ভুক্তভোগী কিশোরীকে দ্রুত উদ্ধার এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত হালিম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। এঘটনায় পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।