1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎

নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৫ বার
62

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি” প্রতিযোগিতা। এতে “কলা গাছের কাণ্ড থেকে পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরি” প্রকল্প প্রথম স্থান অর্জন করেছে। শিক্ষার্থীদের এই উদ্ভাবনী প্রকল্পটি এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

বিজয়ী দলের নেতৃত্ব দেন বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মো: শাহেদ মিয়া। দলে আরও ছিলেন সহকারী শিক্ষক সাহানা আক্তার এবং শিক্ষার্থী তাসনিয়া ত্বহা, খাদিজা আক্তার ও আরাফ।

“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় (১৪ জুন) আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নরসিংদী সদর উপজেলার অমৃতসাগর মিলনায়তনে।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। গত ১২ জুন ছয়টি উপজেলায় অনুষ্ঠিত প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতায় ৯১টি দল থেকে বিজয়ী দলগুলো জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা তাদের ব্যতিক্রমী ও সময়োপযোগী প্রকল্প উপস্থাপন করে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন।

প্রতিযোগিতায় অংশ নেয়া- “ভূ-তাপীয় বিদ্যুৎ কেন্দ্র” প্রকল্প নিয়ে সদর উপজেলার সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ, “স্মার্ট কিউআর কৃষি” প্রকল্প নিয়ে পলাশ উপজেলার প্রাণ-আরএফএল পাবলিক স্কুল, “পরবর্তী প্রজন্মের পরিবেশবান্ধব স্মার্ট শহর” প্রকল্প নিয়ে শিবপুর উপজেলার গোলেস্তা-হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউট, “নারী নিরাপত্তা ব্রেসলেট” প্রকল্প নিয়ে বেলাব উপজেলার হোসেন নগর পাইলট হাই স্কুল, “ইন্টারনেট অব থিংস ভিত্তিক বিদ্যুৎ চুরি শনাক্তকরণ ব্যবস্থা” প্রকল্প নিয়ে মনোহরদী উপজেলার মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, “কলা গাছের কাণ্ড থেকে পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরি” প্রকল্প নিয়ে রায়পুরা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় তাদের প্রকল্প উপস্থাপন করে।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাইন উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা এ.এস.এম আব্দুল খালেক, সহকারী জেলা শিক্ষা অফিসার (অবসর প্রাপ্ত) মো: আকরাম হোসেন, ব্রাহ্মন্দী কামেনি কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৬টি উপজেলা থেকে নির্বাচিত ৬টি গ্রুপের প্রকল্প, বিচারকদের মূল্যায়নে মোট ৯ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষককে পুরস্কৃত করা হয়। সেরা প্রকল্প হিসেবে প্রথম স্থান অর্জন করে রায়পুরা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকের দল। তাদের প্রকল্পটি ছিল “কলা গাছের কাণ্ড থেকে সহজেই পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরি”। পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের দৃষ্টিভঙ্গির কারণে প্রকল্পটি বিশেষ প্রশংসা পায়।
এছাড়াও দ্বিতীয় স্থান অর্জন করে মনোহরদী উপজেলার “ইন্টারনেট অব থিংস ভিত্তিক বিদ্যুৎ চুরি শনাক্তকরণ ব্যবস্থা” প্রকল্প এবং তৃতীয় স্থান অর্জন করে সদর উপজেলার “ভূ-তাপীয় বিদ্যুৎ কেন্দ্র” প্রকল্প।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. বুলবুল কবীর এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী, উৎপাদনমুখী ও সময়োপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধান দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের উদ্দেশ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম”-এর উদ্যোগে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে “Startup, Science Project and Innovation Idea Showcasing Programme.”

এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক নিয়ে একটি দল গঠন করা হয়। দলগুলো উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প অথবা ইনোভেশন আইডিয়া প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেবে।

স্টার্টআপ বিভাগে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন ব্যবসায়িক বা সেবাধর্মী ধারণা উপস্থাপন করবে। বিজ্ঞান প্রকল্প বিভাগে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন সূত্র ও তত্ত্বের ব্যবহারিক প্রয়োগভিত্তিক মডেল প্রদর্শন করা হবে। অন্যদিকে ইনোভেশন আইডিয়া বিভাগে শিক্ষার্থীরা মানুষের জীবন সহজ ও কার্যকর করতে নতুন ও বাস্তবসম্মত উদ্ভাবনী ধারণা তুলে ধরবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা, সমস্যা সমাধান ক্ষমতা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT