1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

শিবপুরে বাঁধার মুখে মাইক ও ব্যানার ছাড়া জাপা’র সভা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০০ বার
193

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে পুলিশি বাঁধার মুখে মাইক ও ব্যানার ছাড়াই সংক্ষিপ্ত আকারে সাংগঠনিক সভা করেছে জাতীয় পার্টি (জাপা)। পুর্ব নির্ধারিত সময়ে আজ শনিবার বিকালে বানিয়াদী গোল চত্বরে উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি উপলক্ষে সাংগঠনিক সভা শুরু করলে পুলিশ এসে বাঁধা দেয় এবং মাইক ও ব্যানার টানাতে নিষেধ করে। পরে পুলিশি বাঁধার মুখে মাইক ও ব্যানার ছাড়াই সংক্ষিপ্ত আকারে সভা শেষ করে উপস্থিত নেতৃবৃন্দরা।

উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলা জাতীয় পার্টির আহবায়ক শফিকুল ইসলাম শফিক।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ এস এম জাহাঙ্গীর পাঠানের সভাপতিত্বে ও জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মৃধা, এডভোকেট আবুল হাসানাত মাছুম,

মো. ফররুখ আহাম্মেদ, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জাকির, জেলা ছাত্র সমাজের আহবায়ক আবেদ আলী মিশু, সদস্য সচিব মাহবুব আলম প্রমূখ। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ এস এম জাহাঙ্গীর পাঠানকে আহবায়ক ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাদির কিবরিয়াকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT