1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা পলাশে স্ত্রী গেলেন বেড়াতে, স্বামী করলেন আত্মহত্যা ৬ মাসে নরসিংদীর উন্নয়নে চমক দেখালেন জেলা প্রশাসক নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি হলেন আউয়াল সম্পাদক সজল রায়পুরায় শিক্ষক রাজ্জাকের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ অভিযোগের পাহাড়, বিভাগীয় তদন্তের আশ্বাস

পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে প্রবীণদের অধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিক-এর আয়োজনে এবং রূপান্তর খুলনার সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ ‘পটগান’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আজ বুধবার (৮ এপ্রিল) বিকালে পলাশ উপজেলা পরিষদ বটতলা চত্বরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণদের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে পটগান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রাকীন মাশরুর খান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-পলাশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ হোসাইন, প্রোগ্রাম অফিসার- মোখলেছুর রহমান, সাব-ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মইনুল হক, মনিটরিং ফ্যাসিলিটেটর মেহেদী হাসান ও শারমিন সুলতানা ও বিভিন্ন ইউনিয়নের আন্তঃপ্রজন্ম ক্লাবের সদস্য ও স্থানীয় জনগণ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের তালের সাথে লোকজ সুরের মূর্ছনায় গানের প্রতিটি চরণে ফুটে উঠছে প্রবীণদের অধিকার, মর্যাদা এবং তাদের প্রতি সমাজের দায়িত্বের কথা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT