1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর বেলাবতে ৪২০ লিটার চোরাই ডিজেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৭০ বার
63

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ডিজেলসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেো, নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার মো. রহিজ মিয়া (৪৫) এবং তার ছেলে শফিকুর রহমান (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে চোরাই তেল মজুতের গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী ডিবি পুলিশের একটি বিশেষ দল বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানের ভেতর থেকে ড্রামভর্তি ৪২০ লিটার চোরাই ডিজেল তেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই ডিজেল জব্দসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেলাব থানায় পুলিশ বাদী হয়ে চোরাকারবারি মামলা দায়ের করেছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT