1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে পাওয়ারলোম শ্রমিক নয়ন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৫৩৩ বার
46

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ডাংগার কেন্দুয়াব গ্রামে এমরান ওরফে নয়ন বাবু হত্যাকাণ্ডের প্রধান আসামী কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) ভোরে নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার কাজীরটেক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত কামাল হোসেন (৩৮) পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের আব্দুল আলীর ছেলে। নিহত নয়ন বাবু (৩৫) কেন্দুয়াব গ্রামের মো: আমিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় পাওয়ারলোম শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়,গত বছরের ২৩ ডিসেম্বর আনুমানিক রাত ৩ টাায় দক্ষিণ কেন্দুয়াব গ্রামের মোস্তফার তাঁত ফ্যাক্টরীর সামনে আমান ও বাচ্চুর খালি প্লটের উত্তর পাশের উচু জায়গায় পাওয়ারলোমে কাজ করছিলেন নয়ন বাবু। এসময় অজ্ঞাতনামা আসামীরা নয়ন বাবুকে মাথায় আঘাত করে হত্যা করার পর পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিনই নিহতের পিতা আমিরুল ইসলাম পলাশ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আসামীরা আত্মগোপনে ছিলেন।

অবশেষে ৩০ মার্চ সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে গাজীপুর সদর ও কালীগঞ্জ থানা এলাকায় পলাশ থানার ওসির তত্বাবধানে এসআই রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকুস টিম অভিযান পরিচালনা করেন। পরে সকাল সাড়ে ৬টায় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজীরটেক বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী কামাল হোসেনকে গ্রেপ্তার করা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আলম জানান, গ্রেপ্তারকৃত আসামী কামাল হোসেনকে নরসিংদীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী স্বেচ্ছায় তার দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT