1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মায়ের ইচ্ছা পূরণে পালকিতে বউ আনলেন ইতালি প্রবাসী যুবক রাসেল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৯৩ বার
63

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : মায়ের শখ পূরণ করতে চার বেহারার পালকিতে করে বউ বাড়িতে আনলেন ইতালি প্রবাসী যুবক রাসেল মিয়া। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আনন্দঘন পরিবেশ।

জানা যায়, নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি মধ্যপাড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আবেদ আলীর ছেলে রাসেল মিয়া দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। সম্প্রতি দেশে ফিরে পারিবারিকভাবে স্বর্ণা আক্তারের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

রাসেল মিয়ার মা দীর্ঘদিন ধরে ইচ্ছা পোষণ করে আসছিলেন, তার ছেলের বউকে ঐতিহ্যবাহী পালকিতে করে ঘরে তুলবেন। সেই মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই রাসেল মিয়া আধুনিক আয়োজনের পরিবর্তে বেছে নেন গ্রামীণ ঐতিহ্যের এই ব্যতিক্রমী আয়োজন।

বিয়ের দিন চারজন বেহারার কাঁধে পালকিতে করে কনে স্বর্ণা আক্তারকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। এ সময় স্থানীয় শতাধিক মানুষ এ দৃশ্য উপভোগ করতে ভিড় করেন। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, আধুনিক যুগে এমন আয়োজন খুব একটা দেখা যায় না। তাই এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকাবাসীর মাঝে আনন্দের পাশাপাশি পুরনো ঐতিহ্যের স্মৃতি ফিরিয়ে এনেছে।বরের বন্ধু বলেন পালকিতে বউ আসতে শুধু সিনেমাতেই দেখিছি আজ বাস্তবে দেখলাম।

এ বিষয়ে বর রাসেল মিয়া বলেন, “মায়ের ইচ্ছাই আমার কাছে সবচেয়ে বড়। তার আনন্দের জন্যই এই আয়োজন করেছি।” গ্রামবাসী এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT