1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে পানিতে ডুবে প্রাণ গেল কলেজ ছাত্রের

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮৯৬ বার
50

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে পানিতে ডুবে ইয়াছির ইবনে সিহাব (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার গাজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ইয়াছির ইবনে সিহাব গজারিয়া গ্রামের ইউসূফ মোল্লার ছেলে। সে নরসিংদী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, দুপুরে সিহাব এলাকার প্রতিবেশী ছোট ভাইদের নিয়ে বিলের পানিতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায় সিহাব বিলের গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গীরা পাড়ে উঠে আশেপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ৯৯৯ জাতীয় জরুরী সেবা নম্বরে ফোন দেয়। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে সিহাবের মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্যমতে গভীর পানিতে তলিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT