1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে পানিতে ডুবে প্রাণ গেল কলেজ ছাত্রের নরসিংদীর মাধবদীতে টিকটক করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু নরসিংদীর ল্যাব এইড জেনারেল হাসপাতালকে সিলগালা ঘোড়াশালে বৈধ কাগজ ও লাইসেন্স দেখে তেল দিচ্ছে নাজমুল সিএনজি ফিলিং স্টেশন ঘোড়াশালে ১৮২ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা উদ্ধারসহ যুবক গ্রেপ্তার নরসিংদীতে গ্যারেজ মালিকের পিতাকে কুপিয়ে ইজিবাইকের ব্যাটারী ডাকাতি! রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মসজিদের ইমামের কুপিয়ে জখম স্বাধীনতার চেতনা ও জাতীয়তাবাদ রক্ষায় বিএনপিই নির্ভরযোগ্য শক্তি : মঈন খান পলাশে যথাযোগ্য মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

নরসিংদীর ল্যাব এইড জেনারেল হাসপাতালকে সিলগালা

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৩৯৭ বার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে স্বাস্থ্য খাতে বিভিন্ন অব্যবস্থাপনা ও অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের তরোয়া এলাকার নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। এসময় প্রশাসন ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন

নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হলে সেখানে হাসপাতালের কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায় বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে দেখা যায়, হাসপাতালটির লাইসেন্স নবায়ন নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই। অপারেশন থিয়েটার পরিচালনার অনুপযুক্ত ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং বেড অকেজো থাকার মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে সিলগালা করে দেওয়া হয় এবং ল্যাব রুমের মালামাল জব্দ করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT