1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে একই গ্রাম থেকে ২ বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭১৩ বার
59

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একই গ্রামের পৃথক স্থান থেকে শেখ শরিফ ও মুসান্না গালিব মিম নামে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে পলাশ থানা পুলিশ তাদের নিজ নিজ বাড়ির রুমের ভিতর থেকে লাশ উদ্ধার করে।

নিহত শেখ শরিফ ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের বাশির উদ্দিন শেখের ছেলে ও মুসান্না মিম গালিব (২৮) একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা পর্যন্ত তাদের মৃত্যুর সুর্নির্দিষ্ট কারণ জানাতে পারেনি পুলিশ।

পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম জানান, ধারণা করা হচ্ছে মুসান্না মিম গালিবের মৃত্যু আরও চার পাঁচ দিন আগে হয়েছে। তার লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনেই আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT