1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৫৫ বার
59

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (১১ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ডাংগা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় আইন ভঙ্গের দায়ে ৫টি ইটভাটাকে দেড় লক্ষ টাকা করে মোট সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করে ইটভাটার কার্যক্রম বন্ধ করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান-উল ইসলাম।

ইটভাটাগুলো হলো ডাঙ্গা ইউনিয়নের কাজৈর এলাকার মেসার্স এম এ এস ব্রিক ফিল্ড, মেসার্স আজিজ বকুল ব্রিক ফিল্ড, পলাশের ইসলামপাড়া এলাকার মেসার্স কম্বাইন্ড ব্রিকস, মেসার্স বন্ধু ব্রিকস (৭৭৭) ও মেসার্স একতা ব্রিক ফিল্ড।

“ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ (২) লংঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা অনুসারে এসব অর্থদন্ড করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা এবং পরিদর্শক সমর কৃষ্ণ দাস। অভিযান চলাকালে র‌্যাব-১১ এর একটি টহল দল এবং নরসিংদী জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বদরুল হুদা জানান, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে মোট ৫টি ইটভাটার বিরুদ্ধে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে নরসিংদী জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT