1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৬৩ বার
94

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগে চারটি ট্রলি জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার লেবুতলা ইউনিয়নের ভূইয়া বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। এ সময় স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও গতিপথ পরিবর্তনের আশঙ্কা তৈরি হচ্ছে। একই সঙ্গে নদীর তীরবর্তী কৃষি জমি ও বসতভিটা ভাঙনের ঝুঁকিতেও পড়ছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন লেবুতলা ইউনিয়নের ভূইয়া বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে অভিযান চালায়। অভিযানের সময় নদ থেকে বালু উত্তোলন ও বিক্রির সত্যতা পাওয়া যায়। এ সময় অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রলি এবং পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়। তবে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে ঘটনাস্থলে থাকা বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, নদী ও কৃষি জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে নদ থেকে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিবেশ ও নদীর ভারসাম্য রক্ষায় প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে এবং এ ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT