1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কার দিলেন ছাত্রদল নেতা রফিকুল ইসলাম খান রাব্বি

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২১৩ বার
73

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি উৎসাহিত করতে নিজস্ব অর্থায়নে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন নরসিংদী জেলা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম খান রাব্বি। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ১১৬ নং শাহপুর পাটুয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে ১ম থেকে ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহব্যঞ্জক পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য, মানবিক ও শিক্ষার্থীবান্ধব ছাত্রনেতা রফিকুল ইসলাম খান রাব্বি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রফিকুল ইসলাম খান রাব্বি বলেন, শিশু শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে ভালো ফলাফলের মনোভাব তৈরি করে দেওয়া সম্ভব। ছোট বয়স থেকেই যদি তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো যায়, তাহলে ভবিষ্যতে তারা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এটি আগামী বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই পুরস্কার বিতরণ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, নিয়মিত পরিশ্রমে উদ্বুদ্ধ করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করা। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT