1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ক্ষমতার জন্য নয়, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার
41

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী-২ পলাশ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আমি ক্ষমতার জন্য নয়, আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। আমি প্রমাণ দিয়েছি, বিগত ৩৫ বছর মানুষের সেবা করার জন্য আমি নিজেকে নিয়োজিত রেখেছি।

তিনি আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পলাশ নির্বাচনী আসনের ঘোড়াশাল পৌর এলাকার ৭ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন।

মঈন খান ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি বিগত সময়ে অত্যাচার জুলুমের শিকার হয়েছি। ২০২৪ সালের ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনের দিন, দেশের ১৮ কোটি মানুষের সামনে একা এককভাবে সেই নির্বাচনের মুখোশ খুলে দিয়েছিলাম। সেদিন কিন্তু আমি প্রেস কনফারেন্সে একা কথা বলেছিলাম। তার ফলশ্রুতিতে উত্তরায় কালো পতাকা নিয়ে শান্তিপূর্ণ মিছিল বের করেছিলাম। সেই মিছিল থেকে পুলিশ বাহিনী আমাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় তারা আটকে রাখতে পারেনি।

তিনি বলেন, আমি সততার শক্তিতে শক্তিশালী, আমি কোনদিন অন্যায়ের সাথে আপোষ করি নাই। আমি কোনদিন মিথ্যাচার করি নাই, খারাপ কাজে জড়িত হয় নাই। আমার নির্বাচনী এলাকায় যদি একজন সৎ মানুষ থাকে আমি কিন্তু সেই একজন সৎ মানুষের সাথে সাথে থাকবো। আমি কোন অন্যায় ও মিথ্যাচারের সাথে যাইনি, কোনদিন যাবোও না।

মঈন খান বলেন, ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ১৬ বছরের আমি পলাশের যে উন্নয়ন করেছিলাম তা পরবর্তী ১৭ বছরে ধ্বংস হয়ে গিয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পরে আমরা কিন্তু জনগণের কল্যানে কাজ করে গিয়েছি। এসব কাজ অব্যাহত রাখতে হলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিন ধানের শীষে আপনারা ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন। আমরা পরবর্তী পাঁচ বছর আপনাদের সেবা করে যাবো।

এসময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT