1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৮১ বার
54

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে এলপি গ্যাস সিলিন্ডারের বাজার স্থিতিশীল ও সরকার নির্ধারিত মূল্য ঠিক রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পলাশ উপজেলার ডাংগা বাজারে এ অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।

এসময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে ডাংগা বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: মাসুদ রানা বলেন, সরকার নির্ধারিত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের বাজার মূল্য ১৩০৬ টাকা। অথচ ভাই ভাই এন্টারপ্রাইজ ১৮০০ থেকে ২০০০ টাকা মূল্যে এই গ্যাস বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এলপি গ্যাস সিলিন্ডার যেন ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি না করতে পারে এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে এজন্য এই অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT