1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬১৪ বার
48

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের কাটাবের সড়ক থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে কাটাবের সড়কের উপরের এক পাশে প্লাস্টিকের বস্তায় বাধা অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পলাশ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে যুবকের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে বলে জানায় পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত পিবিআই নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT