1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার
45

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর সকল কালো আইন বাতিল ও বৈষম্য নিরসন করে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নরসিংদীর পলাশে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষিকারা।

আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পলাশ শিল্পঞ্চল সরকারি বিশ^বিদ্যালয় কলেজের সামনে সরকারি কলেজ শিক্ষক সমিতির ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

দ্রুত পদ-সোপান প্রণয়ন করে পদোন্নতি নিশ্চিত করা, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন অবিলম্বে বাস্তবায়ন, সহজ ও দ্রুত প্রক্রিয়ায় চাকরি স্থায়ীকরণ সম্পন্ন, শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য করা, একাধিক কলেজে চাকরির অভিজ্ঞতা গণনা করে কার্যকর চাকুরিকাল নির্ধারণসহ বিভিন্ন দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসূচিতে কলেজের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের সাথে কেন্দ্রীয় সকশিস নেতৃবৃন্দ অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন সকশিস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকারিয়া মাহমুদ, যুগ্ম সম্পাদক মো: ইলিয়াছ মাহাবুবুল মাওলাসহ কলেজটির বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা।

এ সময় বক্তারা বলেন, বিধিমালার জটিলতা, বৈষম্যমূলক ধারা ও দীর্ঘ সূত্রতার কারণে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাঠে থাকা শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি বলে জানান তারা।

তারা আরও বলেন, “সরকারের কাছে আমাদের সব দাবি যুক্তিযুক্ত। অনতিবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাছাড়া “২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নিরপেক্ষ সরকার গঠিত হয়েছে, তারা দল-মত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করবে-এই প্রত্যাশা আমাদের। তাই শিক্ষক-কর্মচারীদের বঞ্চনা, অমর্যাদা ও বৈষম্য দূর করতে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নেবে বলে বক্তারা জোর দাবী জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ উপায়ে তাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT