1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

দুর্নীতিমুক্ত শিবপুর গড়তে রিকশা মার্কার বিকল্প নাই: মাওলানা রাকিবুল ইসলাম

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার
58

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাওলানা রাকিবুল ইসলাম বলেছেন দুর্নীতিমুক্ত শিবপুর গড়তে রিকশা মার্কার বিকল্প নাই। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ইটাখোলা গোলচত্বর বালুর মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যদি নিরাপদ ও শান্তিতে বসবাস করতে চান আগের মতো ভাওতাবাঝি নেতাদের আর ভোট দেয়া যাবেনা। সামনে ভোট আসতেছে অনেক নেতারা প্রলোভন দেখাবে তাদের প্রলোভনে না পড়ে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। আগামী প্রজন্মকে নিরাপদ ও হেফাজতে রাখতে রিকশা মার্কায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

শিবপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল বাসেত কাসেমীর সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত নরসিংদী জেলা যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন রসুলপুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার মাহমুদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক শাহরিয়ার আলম, নরসিংদী জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ, নরসিংদী জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, শিবপুর উপজেলার শাখার সহসভাপতি হাফেজ কারী সানাউল্লাহ, শিবপুর পৌরসভার সভাপতি মাওলানা মোঃ বাশির উদ্দিন বাশির, শিবপুর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন পাঠান, শিবপুর উপজেলা যুব মজলিসের সভাপতি মুফতি রহমতুল্লাহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT