1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রায়পুরায় ব্যবসায়ী প্রাণতোষকে হত্যার প্রতিবাদে হিন্দু মহাজোটের মানববন্ধন

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার
51

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে প্রাণতোষ কর্মকার নামে এক জুয়েলারী ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে রায়পুরা উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রায়পুরা উপজেলা শাখার ব্যানারে এ মানববন্ধন করা হয়।

প্রাণতোষ কর্মকারকে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, চরাঞ্চলে একজন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এ ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ন্যাক্কারজনক এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবী জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূইয়া ইতু,যুব দলের সদস্য সচিব নূর আহমেদ মানিক,উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান পনির হোসেন, ছাত্রদল নেতা সৈকত আহমেদ,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব মিঠু বর্মন, হিন্দু মহাজোটের সভাপতি শীতল দাস,সাধারণ সম্পাদক নারায়ন দাস, কলেজ শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন সহ আরও অনেকে৷

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর বাঁশগাড়িতে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে দিঘলিয়াকান্দি একটি স্কুল মাঠে প্রাণতোষ কর্মকারকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT