1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

শিবপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শেখ মানিক
  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার

শেখ মানিক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় নরসিংদীর শিবপুরে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শিবপুর বাঁশবাজার উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালা মিয়া) এর সভাপতিত্বে ,দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আয়ূবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আবু তাহের, বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তরুণ মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আমিন রিকাবদার জাহান প্রমুখ।

দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়ার আবেদন জানান।

আবুল হারিস রিকাবদার আরও বলেন, বাংলাদেশের জন্য বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অনেক বেশি জরুরি। তিনি দেশবাসীর ঐক্যের প্রতীক। তার মতো অভিজ্ঞ, দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি দেশবাসী সকল সময়েই আস্থাশীল। তিনি এ সময়ে দেশের সকল সংকটে-সংগ্রামে বেগম খালেদা জিয়ার আপোসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়া কে মিথ্যা মামলায় যেভাবে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছিল তা ছিল মানবতার চূড়ান্ত লঙ্ঘন। আমরা কায়মনোবাক্যে মহান আল্লাহর নিকট প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। দোয়া মাহফিলে উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT