1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশের ডাংগায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার
46

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : হার না মানা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জুন্মার নামাজ শেষে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর পশ্চিম পাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদে এ দোয়ার আয়োজন করেন নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও মসজিদটির পরিচালনা কমিটির সেক্রেটারি এম এ কাইয়ুম।

দোয়া পরিচালনা করেন ডাংগা পশ্চিমপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মো: হেদায়েদ উল্লাহ।

দোয়া মাহফিলে হাসপাতালে সংকটাপন্ন থাকা দেশনেত্রী বেগম বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের প্রয়াত পিতা সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খান, মঈন খানের মাতাসহ পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনের প্রয়াত বাবার জান্নাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় স্থানীয় এলাকার সবার জন্যও দোয়া করা হয়। শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, খালেদা জিয়ার সুস্থতার জন্য আজ শুক্রবার বিএনপির পক্ষ থেকে সারাদেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন সাবেক এ প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT