1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৬০ বার
50

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজ এর বার্ষিক শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের আয়োজনে গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকোপার্ক, শেরপুর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে দিনব্যাপী এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরের নেতৃত্ব দেন শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও আনন্দ উপভোগ করেন।

শিক্ষা সফর শিক্ষার অন্যতম একটি অংশ। বই থেকে অর্জিত জ্ঞান অন্তরে ধারণ করে শিক্ষার্থীরা শিক্ষা সফরে যায় সে অর্জিত জ্ঞান প্রত্যক্ষ করতে। বইয়ের পড়া আর চোখের দেখা এই দুইয়ে মিলে পরিপূর্ণভাবে আলোকিত হয়ে উঠে শিক্ষার্থীর অন্তর্লোক। শিক্ষা সফর শিক্ষার্থীদের যেমন মুক্তি দেয় লেখাপড়ার একঘেয়েমী থেকে, তেমনি তাদের পুস্তক লব্ধ জ্ঞানকে দৃঢ়তা ও স্থায়িত্ব প্রদান করে। শিক্ষা সফরে গিয়ে বিশাল পৃথিবীর অপরিমিত সৌন্দর্য অবলোকনের পাশাপাশি শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করারও সুযোগ পায়।

শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী সেবা আক্তার বলেন, আমাদের শিক্ষা সফর যাত্রা ছিলো উল্লেখিত স্থান গুলোর মধ্যে বেশ কিছু স্থান দেখার জন্য। সেই সাথে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিদায়ী নাস্তাসহ ছিল কিছু বিনোদনের আয়োজনও। যা সত্যিই শিক্ষক ও শিক্ষার্থীদের মনে আনন্দ দেওয়ার মতো।

শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন বলেন, ভবিষ্যতেও এমন শিক্ষামূলক সফরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ অব্যাহত থাকবে। সব মিলিয়ে শহীদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজে ২০২৫-এর শিক্ষা সফর সুন্দর ও আনন্দময়ভাবে সম্পন্ন হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT