1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশের ডাংগায় ভূমিকম্পে এক কৃষকের মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৫৭ বার
48

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় শক্তিশালী ভূমিকম্পে নাসির উদ্দিন (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়ায় গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নাসির উদ্দিন ওই গ্রামের প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ইসলামপাড়া গ্রামের (সাবেক নয়াপাড়া) বাড়ির পাশের এক ফসলের জমিতে কাজ করছিলেন নাসির উদ্দিন। এসময় হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠে ফসলের মাঠসহ চারপাশ। পরে তিনি ফসলের মাঠ থেকে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে মাটির গর্তে পরে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন বলেন, ভূমিকম্পের সময় মাটির গর্তে পড়ে নাসির উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT