1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে রাতের আঁধারে লটকন বাগানের ৬০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩২৯ বার
61

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে রাতের আঁধারে আ: লতিফ নামের এক কৃষকের লটকন বাগানের ৬০ টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে যোশর ইউনিয়নের সৈকারচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বৃহস্পতিবার (১ অক্টোবর) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক আ: লতিফ।

লটকন বাগানের মালিক আ: লতিফ জানান, ৪ বছর আগে সাত বিঘা জমিতে প্রায় দুইশত লটকনের চারা রোপণ করে একটি বাগান গড়ে তুলেছি। গত মঙ্গলবার রাতে আমি বাগান থেকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। বৃহস্পতিবার সকালে বাগানে গিয়ে দেখি বাগানের প্রায় ষাটটি গাছ মাঝখান থেকে কাটা এবং পড়ে আছে। রাতের কোনো একসময় কে বা কাহারা আমার লটকন বাগানের গাছগুলো কেটে ফেলেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, আ: লতিফ একজন ভালো মানুষ। যে বা যারা তার এমন ক্ষতি করেছে সঠিক তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, কৃষক আ: লতিফ এর লটকন বাগান কেটে ফেলেছে এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT