1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

ধর্মকে পুঁজি করে উগ্র প্রথা কায়েম করতে দেওয়া হবে না : ছাত্রদল নেতা ইকবাল হোসেন শ্যামল

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ইসলাম মানবতার ধর্ম, শান্তির ধর্ম। সেই ধর্মকে ব্যবহার করে যদি কেউ রাষ্ট্রে উগ্র প্রথা কায়েমের চেষ্টা করে, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিটি কর্মী তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে অর্ধশতাধিক স্পিডবোটে বিএনপি নেতাকর্মীদের নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

পূজামণ্ডপগুলোতে গিয়ে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আয়োজকদের হাতে আর্থিক অনুদান ও বিভিন্ন সহায়তা তুলে দেন ছাত্রদল নেতা ইকবাল হোসেন শ্যামল।

স্থানীয়রা জানান, দুর্গম চরাঞ্চলে নৌ-যোগাযোগ ছাড়া অন্য কোনো পথ নেই। তাই একসঙ্গে এতগুলো স্পিডবোটে বিএনপি নেতার পূজামণ্ডপ সফর এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে তাকে অভ্যর্থনা জানান এবং অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, শ্যামল সাহেবের এ উদ্যোগ আমাদের উৎসবকে আরও বর্ণিল করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এই সফরের বড় অর্জন। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT