1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

চাকসু নির্বাচনে ছাত্রী কল্যাণ সম্পাদক পদে লড়ছেন পলাশের নুজহাত জাহান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১১ বার
46

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল থেকে মনোনীত ছাত্রী কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুজহাত জাহান। তিনি নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মো: রফিকুল ইসলামের মেয়ে।

ইতিমধ্যে নির্বাচনে জয়ী হতে শিক্ষার্থীদের কাছে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন নুজহাত জাহান। জয়ী হতে পারলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি।

এক প্রতিক্রিয়ায় নুজহাত জাহান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা মোট শিক্ষার্থীর বড় অংশ। তাই আমি নির্বাচিত হতে পারলে নিরাপত্তা, আবাসন, স্বাস্থ্যসেবা ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে তাদের জন্য আলাদা উদ্যোগ বাস্তবায়নে কাজ করবো।

উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। ছাত্রদল, ছাত্রশিবির সমর্থিতসহ এখন পর্যন্ত অন্তত ১৩টি প্যানেল ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আগামী ১৫ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন হয়েছিল।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT