1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ঘোড়াশালে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়ার উঠান বৈঠকে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮২ বার
37

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার ৭,৮ ও ৯ ওয়ার্ডে আগামী ২৭ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পথসভা সফল করতে মতবিনিময় সভা অব্যাহত রেখেছে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল থেকে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ভাগদী গ্রামের উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন তিনি। এসময় উঠান বৈঠকে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

মহিউদ্দিন চিশতিয়া বলেন, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ড. আবদুল মঈন খান স্যার আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় ঘোড়াশাল পৌর এলাকার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের পথসভায় সর্বস্থরের জনগণের সামনে বক্তব্য রাখবেন। আর এই পথসভা সফল করার লক্ষে আজ আপনাদের সামনে এসেছি। বিগত সময়েও ড. আবদুল মঈন খান স্যারের নির্দেশে আপনাদের পাশে থেকে রাজনীতি করেছি। বিপদ-আপদে আপনাদের পাশে থেকে সহযোগিতা করেছি। সামনের দিন গুলোতেও আমি আপনাদের পাশে থাকতে চাই। তাই আশা করি স্যারের পথসভায় আপনারা সবাই উপস্থিত থাকবেন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT