1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে কাপড়ের দোকানদারকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৪৮৮ বার
Oplus_131072
39

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর হাজীপুরে মোজাম্মেল (২৩) নামে এক কাপড়ের দোকানদারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে নরসিংদী শহরের হাজীপুর ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল রায়পুরার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চানমিয়ার ছেলে। সে শহরের হাজীপুরের একটি বাসায় ভাড়া থাকতেন এবং সিএন্ডবি রোডে একটি কাপড়ের দোকান রয়েছে তার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে মোজ্জাম্মেল দাঁড়িয়ে অবস্থান করছিলেন, সে সময়ে কাউছার নামের এক ব্যক্তি তার পেছন থেকে দা দিয়ে ঘাড়ে কুপ দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়, পরে স্থানীয়রা আহত অবস্থায় মোজাম্মেলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT