1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ধানের শীষের মনোনয়নে আমার বিকল্প কেউ নেই: বেলাবতে সরদার শাখাওয়াত হোসেন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭৮৩ বার
Oplus_131072
37

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন নরসিংদী-৪ আসনে ধানের শীষের মনোনয়নে আমার বিকল্প কেউ নেই। তিনি উপস্থিত নেতা কর্মীদেরকে এ ব্যাপারে কোন প্রকার বিভ্রান্তির না হওয়ার আহ্বান জানান।

শুক্রবার (১৫ আগষ্ট) দুপুর ৩ ঘটিকায় উপজেলা নিলক্ষীয়া গ্রামের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক এম এ লতিফ সাহেবের নিজবাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৯১ সালে যখন প্রথম বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলাম তখন এই গ্রামটিতে তেমন বিএনপির নেতাকর্মী ছিল না। দীর্ঘদিন পরিশ্রমের ফলে আজ নিলক্ষীয়া গ্রামটিকে বিএনপি’র দুর্গ হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই অবহেলিত গ্রামটির রাস্তা ঘাট,ব্রীজ, স্কুল, পূজামণ্ডপ আমার হাত দিয়ে হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ রুস্তম আলী মধু,বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদির জলিল, ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো আমান উল্লাহ আমান, নরসিংদী শহর বিএনপি যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রিপন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান (আক্তার), নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া,আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিল উল্লাহ তপন, নরসিংদী জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আশিক সুজন মামুন,বেলাব উপজেলা তরুণ দলের সভাপতি মোঃ মোবারক হোসেন’সহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT